Your request was blocked.
Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন

প্রতিবেদক
jagonews
December 6, 2025 12:23 pm

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডসহ পাঁচ দাবিতে ‘শানে তাওহীদ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলার মাঠ) এ সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলা শাখা।

সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এতে সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হেফাজত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, আমাদের দাবিগুলো হলো- মহান আল্লাহ্, রাসুল (সা.) ও কুরআন-সুন্নাহ অবমাননায় সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) বিধান পাশ করতে হবে; ইসলামের নামে ভ্রান্ত বাউলদের ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে; ওরশ, মাজার, মেলা ও পালাগানের আসরে যাবতীয় মাদকদ্রব্যের ব্যবহার এবং অশ্লীলতা বন্ধ করতে হবে; ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারকে নিরপেক্ষ ও তৎপর থাকতে হবে এবং তওহিদি জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। এসময় বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে হেফাজতের নায়েবে আমির (মধুপুরের পীর) মাওলানা আব্দুল হামীদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাশেমী প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার

হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ আজ

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ‘মানবিক পুলিশ’ শওকত হোসেন

বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন

হাদি হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ

হাদি হ/ত্যা/র প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বি/ক্ষো/ভ আজ

ডিসেম্বরের ৮ দিনেই এলো বিলিয়ন ডলার রেমিট্যান্স..

হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়, আরও যা জানা গেল 

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ