Your request was blocked.
Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

মসজিদ বানাতে আপত্তি নেই, কিন্তু নামেই সমস্যা: শুভেন্দু অধিকারী

প্রতিবেদক
jagonews
December 6, 2025 1:47 pm

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, “হিন্দুরা মন্দির বানাক, মুসলিমরা মসজিদ বানাক—এতে কারও আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। মসজিদের নাম বাবরি কেন?”

তিনি আরও দাবি করেন, মোগল–পাঠানরা ভারত দখলের সময় অত্যাচার, জোরপূর্বক ধর্মান্তর, মন্দির ভাঙা ও নারীদের ওপর নির্যাতন করেছে—তাই ‘বাবরি’ নামকরণ কোনও ভারতীয়ই সমর্থন করবেন না।

এদিকে, বেলডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, সম্ভাব্য অশান্তি ঠেকাতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ আজ

আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে পিটিয়ে যুবক হ/ত্যা

ওসমান হাদি হত্যার পেছনে থাকা,সবার নাম উন্মোচন করে দেব’

মসজিদ বানাতে আপত্তি নেই, কিন্তু নামেই সমস্যা: শুভেন্দু অধিকারী

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ নারী গ্রেফতার, সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার

মোহাম্মদপুরে মা-মেয়েকে হ*ত্যা : গৃহকর্মী গ্রে*ফতার

হাদির খু/নিকে পার করেন ২ নেতা, টাকা লেনদেনসহ জানা গেল চাঞ্চল্যকর তথ্য

হাদি হত্যার তদন্তে বাংলাদেশ হাইকমিশনারকে ডাকলো ভারত

হাদি হত্যার তদন্তে বাংলাদেশ হাইকমিশনারকে ডাকলো ভারত

হাদি হ/ত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

হাদি হ/ত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা