চররাঘবপুরের বাসিন্দা এরশাদ আলীর স্ত্রী গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর চিকিৎসায় তিনি তার জীবনভর জমানো সমস্ত অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্ত্রীর মৃত্যুর পর তিনি আর বিবাহ করেননি।
তার একমাত্র একটি মেয়ে সন্তান আছে। ছোট্ট মেয়েটি কয়েকদিন আগে মাকে হারিয়েছে, এখন বাবার জীবন সংকটের মুখে পড়ে সে ভেঙে পড়েছে। মেয়েটির কান্না দেখলে যে কারও চোখে পানি এসে যাবে—সে বলছে, “আমি আর বাবাকে হারাতে চাই না।”
বর্তমানে এরশাদ আলী গুরুতর অসুস্থ। তিনি হার্টের সমস্যা, কিডনি ড্যামেজ এবং ডায়বেটিসসহ জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। ময়মনসিংহ মেডিকেলে কিছুদিন চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
এখন তার চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর কোনো অর্থ নেই। জীবনে অবশিষ্ট মাত্র ৩ শতাংশ জমি আছে—যে জমিতে তিনি ও তার মেয়ে বসবাস করেন। অসহায় পরিস্থিতিতে তিনি সেই জায়গাটুকুও বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
এই মুহূর্তে তিনি সমাজের সকলের কাছে সহযোগিতা কামনা করছেন। একটি অসহায় পরিবারকে বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছেন সবাইকে।
📞 সাহায্য করতে যোগাযোগ / পাঠাতে পারেন:
বিকাশ / নগদ: 01779-858447
📍 ঠিকানা:
মতির মোর, চররাঘবপুর ৯নং ওয়ার্ড,
৩নং বোররচর ইউনিয়ন, সদর ময়মনসিংহ।

















