Your request was blocked.
Friday , 26 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

হাদি হ/ত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

প্রতিবেদক
jagonews
December 26, 2025 3:52 pm
হাদি হ/ত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী-জনতাও যোগ দেয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান-চলাচল বন্ধ করে দেয়।

এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।সর্বশেষ দুপুরের দিকে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে; লীগ ধর, জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দেন।

অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি।গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। পরে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
ওসমান হাদি

ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

হাদি হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ

হাদি হ/ত্যা/র প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বি/ক্ষো/ভ আজ

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রনি

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন মওলানা ভাসানীর নাতি

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ইসরাক হোসেনের মনোনয়ন বাতিল

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে