Your request was blocked.
Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

প্রতিবেদক
jagonews
December 27, 2025 2:57 pm
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে রাশেদ খাঁনকে বিএনপিতে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যেই ঝিনাইদহ–৪ আসনটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে।

এর আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন,
“২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথে সহযোদ্ধা হিসেবে দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আমার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

পদত্যাগপত্রে তিনি আরও লেখেন,
“দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। ব্যক্তিগত কারণে আজ থেকে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং দল ও নেতৃত্বের জন্য শুভকামনা রইল।”

রাশেদ খাঁনের বিএনপিতে যোগদানের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক