Your request was blocked.
Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

প্রতিবেদক
jagonews
December 27, 2025 8:14 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও দল থেকে পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

পদত্যাগের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তাসনিম জারা বলেন,
“আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার। তবে বাস্তব প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন,“আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম—নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, সেই ওয়াদা রক্ষা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশ নেব।”

স্বতন্ত্র প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন,“একটি দলের প্রার্থী হলে দলীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে। আমি যেহেতু কোনো দলের সঙ্গে নেই, তাই এসব সুবিধাও আমার নেই। আমার একমাত্র ভরসা আপনারা।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রতি আস্থা রেখে সমর্থন দিলে তবেই তিনি জনগণের সেবা করার সুযোগ পাবেন।

নির্বাচনী বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা-৯ আসনে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন প্রয়োজন। রোববার (২৮ ডিসেম্বর) থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন তাসনিম জারা। এ জন্য ভোটারদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এনসিপির ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। এ অসন্তোষের মধ্যে এনসিপির ঘোষিত কয়েকজন নারী প্রার্থীও রয়েছেন, যার মধ্যে তাসনিম জারা অন্যতম। দলীয় প্রতীকে না লড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পেছনে এটিও একটি কারণ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ আজ

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

হাদি হ/ত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ওসমান হাদি হত্যার পেছনে থাকা,সবার নাম উন্মোচন করে দেব’

মোহাম্মদপুরে মা-মেয়েকে হ*ত্যা : গৃহকর্মী গ্রে*ফতার

গফরগাঁওয়ে রেললাইন কেটে নাশকতা, ঢাকাগামী অগ্নীবিনা এক্সপ্রেস লাইনচ্যুত

কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ভারতে,বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা