Your request was blocked.
Sunday , 28 December 2025 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

ধ্বংসস্তূপের মধ্যেই কোরআনের হাফেজ হলেন ৫০০ ফি/লি/স্তিনি, পেলেন সংবর্ধনা

প্রতিবেদক
jagonews
December 28, 2025 10:11 am
হাফেজ হলেন ৫০০ ফি/লি/স্তিনি

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে এক অনন্য দৃশ্য দেখা গেছে। চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেও ৫০০ ফিলিস্তিনি শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্থ সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শাতি ক্যাম্প ইমার্জেন্সি কমিটির উদ্যোগে তাদের সম্মানে ইজাজত (সনদ প্রদান) অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রিজরেন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজকরা জানান, টানা বোমাবর্ষণ ও চরম সংকটের মাঝেও শিক্ষার্থীদের এই অধ্যবসায় বিশ্বাস ও ধৈর্যের অনন্য উদাহরণ।

সনদপ্রাপ্ত শিক্ষার্থী ইবতিসাম আবু হুওয়াইদি বলেন, যুদ্ধের ভয়াবহতার মধ্যেও বিশ্বাসই তাদের এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।

বয়োবৃদ্ধ মুশিরা আবু ওয়াতফা বলেন, সংকটের সময়েও ফিলিস্তিনিরা কুরআনের শিক্ষা আঁকড়ে ধরেই টিকে আছে।

এই অনুষ্ঠান যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক দৃঢ়তা ও ঈমানের এক শক্তিশালী বার্তা হয়ে উঠেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক