Your request was blocked.
Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

রবিবার ঘোষণা হবে এলপি গ্যাসের নতুন দাম, অপেক্ষায় ভোক্তারা

প্রতিবেদক
jagonews
January 3, 2026 5:48 pm

জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়ছে নাকি কমছে—তা জানা যাবে আগামী রবিবার। ওই দিন এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ের এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা রবিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, রবিবার এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও একযোগে ঘোষণা করা হবে। জ্বালানি বাজারের এই মূল্য সমন্বয়কে কেন্দ্র করে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক