Your request was blocked.
Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. Crimes
  2. Dhaka
  3. Lifestyle
  4. Mymensingh
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ধর্ম
  8. চট্টগ্রাম
  9. ঢাকা
  10. বরিশাল
  11. বিভাগ
  12. বোররচর ইউনিয়ন
  13. ময়মনসিংহ
  14. রাজনীতি
  15. শিক্ষানীতি

ময়মনসিংহে তিনটি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রতিবেদক
jagonews
January 3, 2026 12:10 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে দাখিল হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৯ জন করে এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়।

যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-১, ২ ও ৩—এই তিনটি আসনে মোট পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী রাশিদুল হকের মনোনয়ন বাতিল করা হয়। হলফনামায় চলমান মামলার তথ্য গোপন করা এবং ঋণখেলাপির প্রমাণ পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিকের মনোনয়ন বাতিল করা হয় প্রয়োজনীয় চালানের মূল কপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা না দেওয়ার কারণে। একই আসনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে ময়মনসিংহ-৩ আসনে মামলা সংক্রান্ত তথ্য ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় নেজামে ইসলাম পার্টির প্রার্থী আবু তাহের খানের মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে হলফনামায় সম্পদের বিবরণী অন্তর্ভুক্ত না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল ইসলামের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত